এইচএসসি-২০২৬ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত তালিকায় কেন্দ্রের নাম, কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফির টাকা গ্রহণ করবেন।

এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।
প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ওএমআর’র প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রসমূহ পরীক্ষা পরিচালনা নীতিমালা মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাবেন। ভেন্যু কেন্দ্রসমূহ মূল কেন্দ্র থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবেন এবং পরীক্ষা শেষে এতদসংক্রান্ত যাবতীয় কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দেবেন।

এতে আরো বলা হয়েছে, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা কলেজের সিনিয়র কোনো অধ্যাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights