পাঁচ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব দিয়েছিল ইরান

অনলাইন ডেস্ক

চলতি পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ইরান পাঁচ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার প্রস্তাব দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ২০ বছরের জন্য তা স্থগিত রাখার পাল্টা প্রস্তাব দিয়ে ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে।

ঊর্ধ্বতন ইরানি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান তেহরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত করার জন্য প্রস্তাব বিনিময় করেছে, কিন্তু তারা চুক্তিতে পৌঁছাতে পারেনি। তবে আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে, একটি শান্তি চুক্তির পথ এখনও খোলা আছে এবং দ্বিতীয় দফা মুখোমুখি আলোচনার সম্ভাবনা রয়েছে।

বিবিসি এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করেছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এই সংঘাতের একটি প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরানের কোনও পারমাণবিক অস্ত্র থাকবে না। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, টিআরটি ওয়ার্ল্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights