মার্চ-এপ্রিলে সন্তোষজনক তেল বিক্রি করেছে ইরান
অনলাইন ডেস্ক
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালীর ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তেহরান। এর ফলে মার্চ মাসে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তবে মার্চ-এপ্রিলে সন্তোষজনক তেল বিক্রি করেছে ইরান।
ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেশটির তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তাঁর দেশ সন্তোষজনক হারে জ্বালানি তেল বিক্রি করেছে।
পাকনেজাদ বলেন, অর্জিত আয়ের একটি অংশ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত তেল শিল্প পুনর্গঠনে ব্যবহার করা উচিত।
গত মাসে তেলমন্ত্রী জানিয়েছিলেন, বর্তমানে ইরানি অপরিশোধিত জ্বালানি তেলের বিক্রয়মূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে।
সূত্র: আল-জাজিরা
