আর্সেনালের কাছে হারলেই ম্যানসিটির শিরোপার দৌড় শেষ : গার্দিওলা

অনলাইন ডেস্ক
সিজনের শেষদিকে এসে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই বেশ জমে উঠেছে। রবিবার ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা আর্সেনালকে আতিথেয়তা দেবে ম্যানচেস্টার সিটি। দুই দলের মাঝে এখন পয়েন্টের ব্যবধান ছয়। তবে এক ম্যাচ কম খেলেছে সিটি। এই ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন কোচ পেপ গার্দিওলা। তার মতে, এই ম্যাচ হেরে গেলে ম্যানসিটির শিরোপার দৌড় শেষ।

বর্তমানে ফর্মের তুঙ্গে রয়েছে ম্যানসিটি। আগের ম্যাচে চেলসিকে ৩-০ গোলে হারায় তারা। অন্যদিকে আর্সেনাল হেরে গেছে বোর্নমাউথের কাছে। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ১৪ ম্যাচ ধরে অপরাজিত সিটি। ইতিহাদে সবশেষ তারা হার দেখেছিল এই মৌসুমের প্রথম ম্যাচে।

আর্সেনালের বিপক্ষে শেষ ১০টি লিগ ম্যাচে অপরাজিত সিটি, জিতেছে সাতটি। শেষবার তারা আর্সেনালের কাছে ঘরের মাঠে হেরেছিল ২০১৫ সালের জানুয়ারিতে।

পরিসংখ্যান পক্ষে থাকলেও গার্দিওলা বেশ সতর্ক, ‘হ্যাঁ অবশ্যই। আমরা যদি হারি, এটা (শিরোপার দৌড়) শেষ। অন্য দুটি ফলের দিকেও আমাদের চোখ রাখতে হবে, আমাদের হাতে এখনো কয়েকটি ম্যাচ আছে। ছয় ম্যাচ অনেক। এভারটনের মাঠে, বোর্নমাউথেরও মাঠে খেলা। শেষ ম্যাচে ঘরের মাঠে রয়েছে অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচ। ক্রিস্টাল প্যালেস ও ব্রেন্টফোর্ডকেও খেলতে হবে। এখনো অনেক কাজ বাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights