৪ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান, তবে শুরুটা যেন দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় তারা, এরপর চাপে পড়ে একে একে চার উইকেট হারায় মাত্র ৫০ রানের আগেই।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনার ছায়া লক্ষ করা যায়। টসের সময় দুই অধিনায়ক ভারতের সূর্যকুমার যাদব ও পাকিস্তানের সালমান আগা হাত মেলাননি।

প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়ার বলে সাইম আয়ুব ক্যাচ তুলে দেন বুমরাহর হাতে। দ্বিতীয় ওভারে এসে নিজের বলেই মোহাম্মদ হারিসকে আউট করেন বুমরাহ। মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।

পরে শাহিবজাদা ফারহান ও ফখর জামান মিলে খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এই জুটি ৩৮ বলে ৩৯ রান যোগ করেন। কিন্তু অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে ভাঙে এই জুটি ১৫ বলে ১৭ রান করে ফখর আউট হন তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে।

এরপর অধিনায়ক সালমান আগাও ব্যর্থ হন। তিনি অক্ষরের বলেই বাউন্ডারির কাছে ক্যাচ তুলে দেন অভিষেক শর্মার হাতে। ১২ বলে করেন মাত্র ৩ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের স্কোর: ৪৯/৪। ব্যাটিংয়ে আছেন শাহিবজাদা ফারহান ও হাসান নওয়াজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights