জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষ্যে ৪৭তম বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে শহরের শহীদ মাহতাব উদ্দিন মন্ডল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনাতয়নে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, জেলা পুলিশের পুলিশ পরিদর্শক টিআই জামিরুল ইসলাম, শহীদ মাহতাব উদ্দিন মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেন।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টলসমূহ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তির বিষয়ে অবগত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights