সুবর্ণচরে ব্যাডমিন্টন মাঠ উদ্বোধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান বাসভবন সংলগ্ন ব্যাডমিন্টন মাঠের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাডমিন্টন মাঠের উদ্বোধন করা হয়।

ব্যাডমিন্টন মাঠ উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামিলীগ সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার আল আমিন, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহজালাল।

এসময় আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী, চর আমান উল্যাহ ইউনিয়নের ইউপি সদস্য সিদ্দিক উল্যাহ, যুবলীগ নেতা টুটুল, জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা রাশেদ খান, মোঃ সুমন প্রমূখ।

এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আনম সেলিম, উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার বলেন, ক্রিকেট, ফুটবলের পাশা পাশি ব্যাডমিন্টন খেলাকে সকলের মাঝে জনপ্রিয় করে তুলতে ব্যাডমিন্টন মাঠের উদ্বোধন করা হয়েছে, বর্তমান সরকার ক্রিড়াকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন।খেলা ধুলা শরীর মন দুটোই ভালো রাখে, কিশোর, যুবকসহ যে কোন বয়সের মানুষ ব্যাডমিন্টন খেলা খেলতে পারে। মাঠ তৈরী করে দেয়ায় আজ থেকে ব্যাডমিন্টন খেলাটিও অত্র এলাকায় জনপ্রিয় হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights