ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি:
“সবার জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ হোন”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় ফুলবাড়ী পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। এর আগে সুজাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার আহ্বায়ক শাকিরুল ইসলাম শাকির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক এবং সদস্য সচিব সিফাত সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ।
এছাড়াও বক্তব্য দেন তেল-গ্যাস কমিটির নেতা হামিদুল ইসলাম, ছাত্র ফেডারেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন, গণসংহতি আন্দোলন ফুলবাড়ী শাখার আহ্বায়ক আবুল খায়ের ও সদস্য সচিব আব্দুল মোতালিব পাপ্পুসহ অনেকে।
