মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় বক্কর (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. আরিফুল ইসলাম জানান, দুপুর পৌনে ২টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন মালিবাগ রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় বক্করকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আরও জানান, নিহত বক্কর মালিবাগ এলাকায় ঘোরাফেরা করতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights