রাজধানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ঈদের রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের আরও তিনজন আরোহী।

সোমবার দিবাগত রাত ১টার দিকে শেরেবাংলা নগর এলাকার বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কাফরুল থানার এসআই জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। এছাড়া আহত হন আরও তিনজন আরোহী। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights