ইরানের তেল কেনায় চীনের তেল শোধনাগারে মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

ইরান থেকে শত শত কোটি ডলারের তেল কেনার অভিযোগে চীনের স্বাধীন ‘টিপট’ (teapot) শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

আগামী সপ্তাহান্তে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতির মাঝেই এই ঘোষণা এসেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চীনের ‘হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি’-কে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। তাদের দাবি অনুযায়ী, এই প্রতিষ্ঠানটি ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের অন্যতম বড় গ্রাহক।

ট্রেজারি ডিপার্টমেন্টের ‘অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ জানিয়েছে, তারা ইরানের ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের অংশ হিসেবে কাজ করা প্রায় ৪০টি শিপিং কোম্পানি এবং জাহাজের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চীন এই ধরনের ‘অবৈধ’ একতরফা নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করেছে।

সূত্র : রয়টার্স ও ডন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights