নড়াইলে মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
শুভ সরকার,নড়াইল
নড়াইলে অনিয়ম, দুর্নীতি এবং মার্কেট বানিজ্যের সাথে জড়িত থাকার অভিযোগে শাহাবাদ মাজিদীয়া মহিলা মাদ্রাসার সুপার আবুল হাসমতের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে দূর্গাপুরের সতেচন যুব সমাজের আয়োজনে মাদ্রাসার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রিয়াজ হাসান, রাজ্জাক খান, আফজাল মোল্যা, ফাহিম আল আসাদ, পিয়াস, আশিকুল ইসলাম, ছাব্বির আহম্মেদ, আলী হায়দার সজিব, সাজ্জাদ হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, শাহাবাদ মাজিদীয়া মহিলা মাদ্রাসার সুপার আবুল হাসমতের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং মার্কেট বানিজ্যের সাথে জড়িত রয়েছে।মাদ্রাসার খেলার মাঠ থাকলেও সেখানে সুপার খেলাধুলা করতে দেয়না। সুপার অবিলম্বে পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষনা দেন বক্তরা।##
নড়াইল-২৬-০৪-২৬
