শরীয়তপুরের মাঝি কান্দি-মাওয়া রুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি

আজ সকাল ছয়টা থেকে মাঝি কান্দি ও মাওয়া রুটে ফেরি চলাচল শুরু করেছ। ফেরি কলমিলতা ও কুঞ্জ লতা এই রুটে চলাচল করছে।

শরীয়তপুরের মাঝি কান্দিতে মোটরসাইকেলের চাপ না থাকলেও চাপ রয়েছে মাওয়া ঘাটে।

মাঝি কান্দির ফেরি ঘাট ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, আপাতত দুটি ফেরি তিন ঘণ্টা পরপর চলাচল করছে। চাহিদা অনুযায়ী ফেরি বাড়ানো হব। পরবর্তী নির্দেশনা না দেওয়া পরযন্ত ফেরি চলবে।
উল্লেখ্য, পদ্মা সেতু চালু হওয়ায় বন্ধ হয়ে যায় মাঝি কান্দি ও মাওয়া রুটে ফেরি চলাচল। তবে ২৬ জুন ২০২২ তারিখে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা হয়। এরপর সেতুটিতে বন্ধ করে দেওয়া হয় মোটরসাইকেল চলাচল। এতে ভোগান্তিতে পরে মটর সাইকেল আরোহীরা।

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে আবার শুরু হয়েছে ফেরি পারাপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights