ন ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর
অনলাইন প্রতিবেদক
সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে ইউএস বাংলার একটি রেগুলার ফ্লাইটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এরপর ১০টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী বাসযোগে যশোরের শার্শা উপজেলার উলাশীর উদ্দেশ্যে রওনা হন। সেখানে বেলা সাড়ে ১১টায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শা এলাকায় কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি সকাল ১১টা ৫৫ মিনিটে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন।
এ উদ্বোধনীতে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর সুধী সমাবেশে ব্ক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যতদিন দায়িত্ব থাকবে জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। আর আমাদের প্রতিটি কর্মসূচি হবে মানুষের জন্য।

দুপুরে যশোর শহরের চাচড়া এলাকার হরিণার বিলে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এরপর যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন তিনি।
এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত দেখুন ছবিঘরে…
