ম্যাচসেরা জ্যাকবস, সিরিজসেরা হৃদয়

অনলাইন ডেস্ক

বৃষ্টির কারণে কার্টেল ওভারের ম্যাচ ছিল। ১৫ ওভারে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ছিল মাত্র ১০৩ রানের। বেভন জ্যাকবসের মারকুটে ফিফটিতে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে কিউইরা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২০ বল হাতে রেখে নিউজিল্যান্ড জিতেছে ৬ উইকেটে।

এই জয়ে তিন ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ করলো বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

রান তাড়ায় ৩১ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় অপরাজিত ৬২ রানের ইনিংস খেলা জ্যাকবসই হয়েছেন তৃতীয় টি-টোয়েন্টির সেরা খেলোয়াড়।

তবে সিরিজসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। আজ ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে ২৭ বলে ২ চার আর ৩ ছক্কায় অপরাজিত ৫১ রান করে দলকে জিতিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights