রামপালে ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে নির্মাণাধীন ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’ পরিদর্শন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

শনিবার দুপুরে তিনি উপজেলার ঝনঝনিয়া এলাকায় অবস্থিত হাসপাতালটির নির্মাণকাজ ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, রামপালে বিশ্বমানের এমন ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চটি যাতে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গভাবে চালু করা যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এ সময় প্রতিমন্ত্রীকে কর্তৃপক্ষ জানান, সেন্টারটি আগামী ৬ মাসের মধ্য পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে।

পরিদর্শনকালে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মো. হাসান চৌধুরী, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারটির পরিচালক রেজা সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights