নড়াইলে জুলাই সনদ সংবিধান সংস্কার সহ গনভাটের রায় বাস্তবায়নের দাবীতে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
জুলাই সনদ সংবিধান সংস্কার সহ গনভাটের রায় বাস্তবায়নের দাবীতে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল জামায়েতের জেলা আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে, জেলা
সেক্রেটারী ওবায়দুল্লাহ কাইসারের সঞ্চালনে ১১ দলীয় ঐক্য নড়াইল জেলার আয়োজনে পুরাতন বাস টার্মিনালে
সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য প্রদান করেন জামায়েতের কর্ম পরিষদের সদস্য আলমগীর হোসেন, কালিয়া উপজেলা আমীর
মাওলানা তরিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর জাকির হোসেন প্রমুখ। সমাবেশ শেষে একটি গনমিছিল পুরাতন
বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
বক্তাগন বলেন, নির্বাচনের আগে বিএ পি জুলাই সনদ ও গনভোট নিয়ে কোন কথা না বললেও ক্ষমতায় যেয়ে তারা
জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। অথচ এই জুলাই সনদের জন্য বিএনপি ক্ষমতায় আসছে। যে ভোটের মাধ্যমে
তারা ক্ষমতায় আসছে সেই একই ভোটের অপর অংশ গনভোটে রায় তারা মানছে না। তাদের মনে রাখতে হবে এ
সংবিধান সংবিধান করে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বাংলার জনগন গনভোটের রায় ছাড়া কোন কিছু
মানতে রাজি নয়। বি এন পিকে গনভোটের রায় মানতেই হবে।
