ধান গবেষণা ইনস্টিটিউট ডিজি নিয়োগের দু’দিন পরেই প্রজ্ঞাপন বাতিল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) নিয়োগের দু’দিন পরেই প্রজ্ঞাপন বাতিল করেছে কৃষি মন্ত্রণালয়।

মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের গত ৩ মে তারিখের প্রজ্ঞাপনটি বাতিলপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব (গবেষণা), কৃষি মন্ত্রণালয়কে নিজ দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের শূন্য পদের বিপরীতে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। তিনি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক দায়িত্বভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অপরদিকে, কৃষি মন্ত্রণালয়ের গত ৩ মের জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুল ইসলামকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights