মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ উপলক্ষে নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় বক্তারা নার্সদের মানবিক সেবা, আত্মত্যাগ ও করোনা মহামারিতে তাদের সাহসী ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে প্রায় ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ৮০ শতাংশ নারীদের অংশগ্রহণ বৃদ্ধির সরকারি উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

বক্তারা বলেন, নার্সদের প্রশিক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ, প্রযুক্তিগত দক্ষতা ও মর্যাদা নিশ্চিত করলেই দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও কার্যকর হবে।

আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা তত্ত্বাবধায়ক জনাব আলপনা মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মো. আরিফুজ্জামান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) জনাব ডা. এ টি এম ওবায়দুল্লাহ, বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights