শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সিলেট টেস্টে ইংনিসের শুরুতেই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে সিলেটে আজ (শনিবার) থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে কোন রান না করেই ফিরলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দিনের দ্বিতীয় বলেই জয় ক্যাচ দিয়েছেন স্লিপে। সবমিলিয়ে করেন মাত্র ১৩ রান।

আরেকপ্রান্তে টেস্ট অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম দ্রুতগতিতে রান তুলছিলেন। কিন্তু টাইমিংয়ে গড়বড় হয়ে ক্যাচ তুলে দিয়ে আত্মাহুতি দিয়েছেন তিনিও (২৬)।

বেশ সাবলীল ছিলেন মিরপুর টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা অভিজ্ঞ বাংলাদেশি তারকা মুমিনুল হক। কিন্তু হালকা ভেতরে ঢোকা বলের লাইন মিস করে হারিয়েছেন স্টাম্প। খুররম শেহজাদের বলে তিনি ফিরলেন ২২ রান করে। ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে সিলেট শুরুটা সুখকর হলো না বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights