এপ্রিলে হরমুজ দিয়ে ১০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করলো ইরাক

অনলাইন ডেস্ক

গেল এপ্রিল মাসে বিশ্বের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ১০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক।

শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইরাকের নতুন তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ। তিনি জানান, গত মাসে তার দেশ হরমুজ প্রণালী দিয়ে ১০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে।

ইরাকের নতুন তেলমন্ত্রী বলেন, ইরাক তাদের তেল উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে ওপেক এর সাথে আলোচনা করার পরিকল্পনা করছে।

মন্ত্রী আরও যোগ করেন, বাগদাদের লক্ষ্য হলো দৈনিক উৎপাদন সক্ষমতা ৫ মিলিয়ন (৫০ লাখ) ব্যারেলে উন্নীত করা।

উল্লেখ্য-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার জেরে তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করেছে। ইরান জোর দিয়ে বলছে, হরমুজ প্রণালীতে কোনো আন্তর্জাতিক সমুদ্রসীমা নেই এবং এটি তাদের সার্বভৌমত্বের অংশ। মিত্র দেশগুলোর জন্য এটি উন্মুক্ত থাকলেও, সন্দেহভাজন বা বিরোধী দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রয়োগ করছে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights