চাপের মুখে দুর্দান্ত সেঞ্চুরি করলেন লিটন
অনলাইন ডেস্ক
১৫৪ রানে ১৫৪ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। এরপর চাপের মুখে তাইজুল ইসলামের সঙ্গে জুটি করেছিলেন লিটন দাস। তাইজুল আউট হওয়ার আগে এ জুটি থেকে আসে ৬০ রান। তবে একপাশ আগলে রেখে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন লিটন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৭ রান। লিটন দাস ১০৩ আর শরীফুল ইসলাম ৫ রানে অপরাজিত আছেন।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
তানজিদ হাসান তামিম অভিষেক টেস্টে শুরুটা ভালোই করেছিলেন। এগিয়ে যাচ্ছিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। কিন্তু ইনিংসটা বড় করতে পারলেন না। মোহাম্মদ আব্বাসের বলে টপ এজ হয়েছেন তিনি। আব্বাস নিজেই ক্যাচ নেন। একপর্যায়ে ৩৪ বলে ৩ বাউন্ডারিতে ২৬ রান আসে তানজিদের ব্যাট থেকে। দলীয় ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
