মুন্সীগঞ্জে ফুলে ফুলে সিক্ত হল বাংলাদেশ প্রতিদিন

অনলাইন ডেস্ক

দেশের শীর্ষ জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন মুন্সীগঞ্জে ফুলে ফুলে সিক্ত হয়েছে। পত্রিকাটির ১৪ বছর পদার্পণে বুধবার সন্ধ্যায় আনন্দগণ পরিবেশের সৃষ্টি হয় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের চারণ সাংবাদিক শফিউদ্দিন আহম্মেদ মিলনায়তন। সেখানে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে পত্রিকাটির ১৪ বছর পদার্পণ উদযাপন করা হয়। এতে পত্রিকাটির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট লাবলু মোল্লার সভাপতিত্বে ও নিউজ টুয়েন্টি ফোরের সাংবাদিক ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এডভোকেট সেতু ইসলামের সঞ্চালণায় বাংলাদেশ প্রতিদিনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদের দৌহিত্র মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম,স্থানীয় দৈনিক সভ্যতার আলো সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহীদ-ই-হাসান তুমিন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল হোসেন, জেলার শ্রমিক লীগ নেতা সমাজ সেবক মোহাম্মদ আক্কাস আলী,ক্রীড়া সংস্থা নেতা গোলাম সরোয়ার ফারুক, জেলার গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ আবুল কালাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি কাজী সাব্বির আহম্মেদ দীপু, সাবেক সভাপতি রাসেল মাহামুদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ,সহসভাপতি গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, দফতর সম্পাদক মাসুদ রানা, সাবেক কোষাধ্যক্ষ তানজিল চাকলাদার, সাংবাদিক জুয়েল রানা, সাংবাদিক হাসান জুয়েল, সাংবাদিক শেখ মোহাম্মদ রতন, প্রথম আলোর ফয়সাল আহমেদ, যমুনা টিভির আরাফাত রায়হান সাকিব, চ্যানেল টুয়েন্টি ফোরের শুভ ঘোষ, এনটিভির মঈনুদ্দিন সুমন, সাংবাদিক কায়সার সামি, রুবেল মাদবর, সাংবাদিক নাজির আহম্মেদ, সাংবাদিক শ্রীকান্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights