বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেনের মধ্য দিয়ে

ফেনী প্রতিনিধি

ফেনীতে বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান পালিত হয়েছে। বুধবার বিকেলে ফেনী পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

সাংবাদিক বখতেয়ার মুন্নার সভাপতিত্বে ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি জমির বেগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা শুরু লগ্ন থেকে গত ১৪ বছরে দেশের শীর্ষে অবস্থান করছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের মনে জায়গা করে নিয়েছে। স্থানীয় সংবাদগুলো গুরুত্বসহকারে প্রকাশ করার জন্য তিতিন সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights