“অনন্ত নক্ষত্রবীথি”

হাসিনা মরিয়ম

যেদিন তোমা থেকে দূরে চলে যাব আমি,
সেই সূদুরে..
দিগন্তের ওপারে,
যেখানে নিকষ কালো অন্ধকারে
অনন্ত নক্ষত্রবীথিতে
নিদারুণ নিঃসঙ্গতায়
তোমার মিঠেল স্পর্শ অনুভব করবো আমি..
কেমন করে দিন, রাত, বছর তুমি
জড়িয়ে রেখেছো আমায়
তোমার সুদৃঢ় বাহুমূলে,
কেমন করে একটু একটু করে আমাকে
শিখিয়েছো ভালোবাসা…
কেমন করে ভালোবাসতে হয়
এ শুধু আমি
তোমার কাছ থেকে শিখেছি…
জীবন বা জীবনবোধ নিয়ে কখনও ভাবিনি আমি,
তুমি বুঝতে শিখিয়েছো জীবনের অর্থ,
গ্রহ থেকে নক্ষত্রে অনন্ত নক্ষত্রবীথিতে,
সেই ভালোবাসার অমোঘ তালাশ
আমি করে যাবো তোমার অপেক্ষায়..
দূর আকাশে আমার ভালোবাসা হয়তো
মিটিমিটি করে জ্বলবে..
আমার অতৃপ্ত নিঃশ্বাস আর দীর্ঘশ্বাসে
ভারী হয়ে যাবে ওখানকার আবাহন..
তোমাকে ছেড়ে থাকার কষ্ট শুধু
তোমা থেকে দূরে যেয়ে আমি অনুভব করবো,
যখন পাশে ছিলাম
কিভাবে চলে গেছে
আমাদের সুন্দর সুবাসিত মূহুর্তগুলো
বুঝতেই পারিনি….
কতো ভালোবাসি তোমায়
তা কি তুমি কখনও জানতে….
নাকি এখনও সেই আগের তুমিই আছো..
প্রথম যখন তোমাকে চিনি,
আমিতো শুরু থেকে তোমার হয়ে গেছি,
আর এখনতো
তুমিই আমার সব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights