বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলায় নারী ও দুই শিশু নিহত : লেবানন

অনলাইন ডেস্ক

বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা রাজধানী বৈরুতে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘শুইফাত শহরে ইসরাইলি শত্রুর হামলায় চূড়ান্ত হিসাবে তিনজন শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী, তার শিশু কন্যা এবং সিরীয় বংশোদ্ভূত এক শিশু রয়েছে।’

এতে আরও বলা হয়, হামলায় তিন শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ নারীও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights