যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে বিপ্লব হোসাইন (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ভুয়া পুলিশ আইডি কার্ড, ১টি চাকু ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (২৬ এপ্রিল) র‌্যাব-১০ অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, আটক বিপ্লব বেশ কিছুদন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে পুলিশ পরিচয় দিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করতেন তিনি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights