মিরপুরের পূরবী মার্কেটে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

রাফি আল ফারুক বলেন, পূরবী মার্কেটের নিচতলায় আগুন লাগে। কিসের দোকানে আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিতভাবে জানতে পারিনি। আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, তারা আগুনের সংবাদ পান সকাল ৯টা ১৮ মিনিটে। ৯টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights