প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ
অনলাইন ডেস্ক
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট সদর উপজেলা শাখা।
কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় শতাধিক মানুষ ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা এন্তাজুর রহমান ও তন্ময় আহমেদ নয়ন, জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈম রহমান, লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজীব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র বর্মন, দপ্তর সম্পাদক মো. মুশফিকুর রহমান, অর্থ সম্পাদক মো. আশিদুল হাবিব, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শ্যামা রানী, প্রচার সম্পাদক মাহাবুব রহমান, কর্মপরিকল্পনা বিষয়ক সম্পাদক মোমেনা খাতুন সাথী এবং সদস্য আমির হামজা আকাশসহ অন্য স্বেচ্ছাসেবীরা।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য অন্যতম বড় হুমকি। প্লাস্টিকের ব্যবহার কমানো এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী ও জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে।
