দুই পরিবর্তন নিয়ে সাফের শিরোপার লড়াইয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী দল। ভারতকে মোকাবিলায় একাদশে দু’টি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার।

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে জিততে পারলেই টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

নেপালের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে না থাকলেও ফাইনালে আফঈদা খন্দকারকে আবারও সুযোগ দিয়েছেন কোচ বাটলার।

একসময় দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারতের একচ্ছত্র আধিপত্য ছিল। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত টানা পাঁচটি শিরোপা জিতে তারা তৈরি করেছিল শক্ত এক ভিত্তি। তবে গত কয়েক বছরে সেই চিত্র বদলে দিয়েছে বাংলাদেশ। ২০২২ ও ২০২৪ সালে শিরোপা জিতে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জয়ের চ্যালেঞ্জ ঋতুপর্ণাদের সামনে।

বাংলাদেশ একাদশ

মিলি আক্তার (গোলকিপার), আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights