ভোলায় জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬ অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধি
ভোলা জেলা রোভারের উদ্যোগে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা স্কাউট ভবনে দিনব্যাপী ওয়ার্কশপ কার্যক্রম পরিচালিত হয়।
কোর্স লিডার বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার, ভোলা জেলা রোভারের সাবেক কমিশনার প্রফেসর পারভীন আখতারের সভাপতিত্বে ওয়ার্কশপে বিভিন্ন কলেজের রোভার লিডারসহ জেলা রোভারের নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় উপস্থিত থেকে ওয়ার্কশপে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার, লালমোহন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা, জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, সম্পাদক সহকারী অধ্যাপক উডব্যাজার মো. এরশাদ প্রমুখ।
ওয়ার্কশপে আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এ সময় জেলা রোভার স্কাউটসের সম্পাদক সহকারী অধ্যাপক মো. এরশাদ সদ্য উডব্যাজ অর্জন করায় তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।
