মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।

শনিবার হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া শিশুটির বয়স ১০ মাস। গত ২ জুন তাকে হামের উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।

এদিকে বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১০০ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ১৯ শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights