বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের মিডফিল্ডার
অনলাইন ডেস্ক
হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের মিডফিল্ডার ম্যাট গারবেট। এর আগে স্থানীয় সময় সোমবার (১৫ জুন) ইরানের বিপক্ষে প্রথম ম্যাচের চোটের কারণে বাদ পড়েছিলেন এই ফুটবলার। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে অকল্যান্ড এফসি-র ফরোয়ার্ড লোগান রজারসনকে।
দেশটির ফুটবল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি পোস্ট করে জানিয়েছে, অনুশীলনের সময় গারবেট তার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। এই মুহূর্তে পুরো দলের সহানুভূতি ম্যাটের সঙ্গে রয়েছে এবং আমরা অত্যন্ত দুঃখিত সে টুর্নামেন্টে খেলতে পারবে না।
২৪ বছর বয়সী গারবেট ইংল্যান্ডের তৃতীয় স্তরের প্রতিযোগিতায় পিটারবোরোর হয়ে খেলেন। তিনি নিউজিল্যান্ডের হয়ে ৩৮টি ম্যাচ খেলেছেন এবং পাঁচটি গোল করেছেন। চলকি মাসের শুরুতে ফ্লোরিডায় ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ১-০ গোলে হেরে যাওয়া একটি প্রীতি ম্যাচে তিনি খেলেছিলেন।
২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নামা নিউজিল্যান্ড গ্রুপ ‘জি’-তে ইরান, মিশর এবং বেলজিয়াম রয়েছে।
