ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংলিশ শিবিরে ধাক্কা
অনলাইন ডেস্ক
ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে ধাক্কা খেল ইংল্যান্ড। কাফ মাসলের চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ফুল ব্যাক টিনো লিভরামেন্তোর। তার বদলি হিসেবে চেলসির ডিফেন্ডার ট্রেভো চালোবাহকে দলে ডাকা হয়েছে এবং তিনি কানসাস সিটিতে দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন।
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিউক্যাসলের ডিফেন্ডার লিভরামেন্তো রবিবার অনুশীলনের সময় চোট পান হন। এতে আর বলা হয়, দুর্ভাগ্যবশত পরবর্তী স্ক্যান এবং ডাক্তারি মূল্যায়নে নিশ্চিত হওয়া গেছে যে তিনি ইংল্যান্ডের টুর্নামেন্টে আর অংশ নিতে পারবেন না।
লিভ্রামেন্তোকে মূলত তার বহুমুখী প্রতিভার জন্য দলে নেওয়া হয়েছিল। কারণ তিনি রাইট ব্যাক এবং লেফট ব্যাক উভয় পজিশনেই স্বচ্ছন্দ ছিলেন। তাকে প্রধানত রাইট ব্যাকে চোটপ্রবণ রিস জেমসের ব্যাকআপ হিসেবে দেখা হচ্ছিল।চালোবাহ সাম্প্রতিক মৌসুমে চেলসির হয়ে বেশিরভাগ সময় সেন্টার ব্যাক হিসেবে খেলেছেন, তবে রাইট ব্যাক হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে।
ইংল্যান্ড বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের প্রথম গ্রুপ ম্যাচ খেলতে ডালাসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। দলগুলো তাদের প্রথম খেলা শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত চোটে আক্রান্ত ফুটবলারদের বদলি ডেকে নিতে পারে।
