“লাল কাঁকরের পথ”
কবি হাসিনা মরিয়ম
তুমি – তোমার পৃথিবী-
আকাশ যতো বড়ো
তার চেয়ে ও অনেক বড়ো,
তোমার সেই পৃথিবীতে সব আছে, হাসি-গান
আনন্দ কলতান-
আলো আধারী করে খেলা,
ফুল ফোটে-পাখী গান গায়-
স্বপ্নরা পাখা মেলে উড়ে বেড়ায়-
সবকিছুর মাঝে আমিও আছি,
নিভৃতে ফুটে আছি
অপ্রত্যাশিত গোলাপ-
তোমার পৃথিবী…
সব কিছুই তোমার স্বপ্নের,
এইখানে আমার কিছুই নেই-
পথ হারিয়ে চলে এসেছি তোমার আঙ্গিনায়,
কখনও বা রাত হয়ে
আমার ভূবনে অন্ধকার ছড়িয়ে দাও,
কখনও ফুলের গন্ধ হয়ে সুবাস ছড়াও,
আমি তোমার কাছ থেকে কি নিবো
কিছু না কিছু তোমায় দিয়ে যাব,
সেদিন যেন আমাকে মনে করো…
কেউ ছিল…।।
