ওয়ারীতে স্যানিটারি মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর ওয়ারীতে গলায় ফাঁস দিয়ে জসিম (২৫) নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ওয়ারীর ২৩/৩ বি. কে. এম. দাস লেনের একটি বাসার নিচতলার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জসিম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ভাতখাওয়ার চর গ্রামের মোতালেবের ছেলে। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জসিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights