বিশ্বকাপে জার্মানিকে হারানো উদযাপনে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২–১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইকুয়েডর। এই ঐতিহাসিক জয় উদযাপন উপলক্ষে শুক্রবার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করে ইকুয়েডর সরকার।

বৃহস্পতিবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে জার্মানির বিপক্ষে জয় পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সরকার এই সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতিতে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অর্জিত এই জয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করা হয়।

সরকারের ভাষ্য, ‘দেশকে গর্ব ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করা এই মুহূর্তটি উদযাপন করতে সরকারি ও বেসরকারি—উভয় খাতের জন্যই এই ছুটি কার্যকর হবে।’

ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন। এদিকে, রাউন্ড অব থার্টি টুতে ইকুয়েডরের প্রতিপক্ষ কোন দল হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

সূত্র : ইএসপিএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights