গাইবান্ধায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফিরোজ কবির প্রধান বকুল (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামে নিজ বাড়ির শয়ন ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফিরোজ কবির ওই গ্রামের রেজাউল প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাদকাসক্ত বকুল অর্থিক সংকটে ছিলেন। এনিয়ে তার স্ত্রীর সাথে মনোমালিন্য লেগেই থাকেতো। কয়েকদিন আগে অভিমান করে স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। এ নিয়ে হতাশায় ভুগছিলেন বকুল। শনিবার সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা ফিরোজের ঘরে তার মরদেহ ঝুলে থাকাতে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights