কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির প্রতিবাদ করায় কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে আয়োজিত এ সমাবেশে এ্যাবের সাবেক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন পর্যায়ের কৃষিবিদরা অংশ নেন।

বক্তারা বলেন, কেআইবির মতো একটি পেশাজীবী প্রতিষ্ঠানে চাঁদাবাজি, আর্থিক অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন ও ভিন্নমত দমনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদ করায় গত ৪ জুন কেআইবি প্রাঙ্গণে কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন পারভেজের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। পরবর্তীতে ১৬ জুন হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কৃষিবিদ সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights