শ্রীপুরে মহাসড়কে ডিম ভেঙ্গে খামারিদের প্রতিবাদ

গাজীপুরের শ্রীপুরে ডিমের ন্যায্য মূল্য, বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, খাবার ও ওষধের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধণ করেছেন প্রান্তিক খামারির। শনিবার(৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে কয়েকশো খামারিরা অংশ নেন। এ সময় তারা মহাসড়কের ওপর শত শত ডিম ভেঙে অভিনব প্রতিবাদ জানান। এতে সাময়িক সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, দিন দিন পোল্ট্রি ফিড ও মুরগির ওষুধের দাম আকাশচুম্বী হচ্ছে। অথচ করপোরেট কোম্পানিগুলোর কৃত্রিম বাজার নিয়ন্ত্রণের কারণে প্রান্তিক খামারিরা ডিম ও মুরগির সঠিক মূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি করতে গিয়ে অনকে খামারিরা এখন দেউলিয়া হওয়ার মুখে পড়েছেন। বড় বড় কোম্পানিগুলো সিন্ডিকেট করে সাধারণ খামারিদের ব্যবসা থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে বলেও তারা দাবি করেন। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পোল্ট্রি ধ্বংস হয়ে যাবে বলেও অভিযোগ তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights