প্রশাসন ক্যাডারে বৈষম্যের শিকার রথীন্দ্রনাথ দত্ত

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে এমন অনেক কর্মকর্তা রয়েছেন, যাদের কর্মদক্ষতা ও সততা প্রশংসিত হলেও রাজনৈতিক কারণে প্রাপ্য মূল্যায়ন ও পদবঞ্চিত হয়েছেন। এমন একজন হলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত।

তিনি ২০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি দল, মত, ধর্ম কিংবা সামাজিক পরিচয়ের বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করেছেন। ঘনিষ্ঠজনরা তাকে একজন মানবিক, সৎ ও নীতিনিষ্ঠ কর্মকর্তা হিসেবে জানেন।

তার শুভানুধ্যায়ীদের দাবি, অতীতের রাজনৈতিক বাস্তবতায় তিনি কাঙ্ক্ষিত মূল্যায়ন পাননি। তাদের অভিযোগ, প্রশাসনে তার চেয়ে জুনিয়র অনেক কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে উন্নীত হলেও রথীন্দ্রনাথ দত্ত যুগ্ম সচিব পদেই রয়ে যান।

সম্প্রতি বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়েন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রথীন্দ্রনাথ দত্তের চেয়ে জুনিয়র কর্মকর্তারা সচিব ও জেলা প্রশাসক (ডিসি) পদে উন্নীত হলেও তিনি সেই সুযোগ পাননি।

রিজভী বলেন, রমেশ দত্তের (বিএনপি নেতা) ভাই (রথীন্দ্রনাথ দত্ত) সে একজন সরকারি কর্মকর্তা। তার ভাইয়ের প্রমোশন হয়নি। কোনোভাবেই তাকে ভালো জায়গা দেওয়া হয়নি।

তার দাবি, বড় ভাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় রথীন্দ্রনাথ দত্ত বৈষম্যের শিকার হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights