পেনাল্টি থেকে এমবাপ্পের গোলে ফ্রান্সের লিড

স্পোর্টস ডেস্ক

শেষ পর্যন্ত প্যারাগুয়ের বিপক্ষে কাঙ্ক্ষিত গোলের দেখা পেল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে লিড নিয়েছে ফ্রান্স।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচের ৭০তম মিনিটে স্পট-কিক থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফরাসি অধিনায়ক।

গোলটির সূচনা করেন বদলি হিসেবে মাঠে নামা দেজিরে দুয়ে। দুর্দান্ত ড্রিবলিংয়ে বক্সে ঢুকে পড়লে তাকে থামাতে গিয়ে হিমশিম খায় প্যারাগুয়ের রক্ষণভাগ। একপর্যায়ে বক্সের ভেতরে ফাউলের শিকার হন এই তরুণ ফুটবলার। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও পরে ভিএআর মনিটরে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

পেনাল্টির সিদ্ধান্ত ঘিরে তীব্র প্রতিবাদ জানায় প্যারাগুয়ের খেলোয়াড়রা। রেফারিকে ঘিরে ধরেন তারা। এমনকি পেনাল্টি স্পটের ঘাস নষ্ট করার চেষ্টাও করতে দেখা যায় ভেলাসকেজকে। এমবাপ্পে বল ঠিকভাবে বসাননি বলেও অভিযোগ তোলে প্যারাগুয়ে শিবির।

তবে সব বিতর্কের মাঝেও দারুণ শান্ত ছিলেন এমবাপ্পে। ছোট রান-আপে এগিয়ে গিয়ে মাঝপথে থেমে গোলরক্ষক গিলকে ভুল দিকে পাঠান তিনি। এরপর সহজেই বল জড়িয়ে দেন জালের ডান কোণে।

চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের সপ্তম গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights