চাঁপাইনবাবগঞ্জে মে দিবস পালন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মহান মে দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব-উল-আলম।
বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান, জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. তুলেজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি মো. আ. লতিফ।
এসময় উপস্থিত ছিলেন গৌরী চন্দ সিতু, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) সকালে শহরে র্যালি করে এবং নবাবগঞ্জ সরকারি কলেজের হল রুমে আলোচনা সভা করে। সভায় বক্তব্য রাখেন ইনসাব’র উপদেষ্টা শহীদুল হুদা অলক, ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনাসহ অন্যরা। অন্যদিকে, দর্জি শ্রমিক, রেস্তোরাঁ শ্রমিকসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে।
