সমর্থকদের রাত জেগে খেলা উপভোগ করতে বললেন হ্যারি কেইন

অনলাইন ডেস্ক

রাউন্ড অব ৩২-এর লড়াইয়ের পিছিয়ে পড়েও ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছিল টমাস টুখেলের দল। ওই মাচে জোড় গোল করে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে তারা। এ ম্যাচে সমর্থকদের রাত জেগে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন হ্যারি কেইন। তিনি আশা করেন, মেক্সিকোর বিপক্ষে জয়ে সোমবার সকালের বিষণ্নতা বা ‘মানডে মর্নিং ব্লুজ’ কাটানোর উপযুক্ত উপায় উপহার দিতে পারবে।

এর আগে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ম্যাচটির সময়সূচি পিছিয়ে দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল। তবে ফিফা নির্ধারিত সময়ে খেলা অনুষ্ঠিত হবে জানিয়েছে। এমন পরিস্থিতিতে সমর্থকদের কথা বিবেচনা করে ভোর পাঁচটা পর্যন্ত পাবগুলোর খোলা রাখার অনুমতি দিয়েছে বিট্রিশ সরকার।

কেইনও চান ভক্তরা যেন রাত জেগে খেলা উপভোগ করেন। তিনি বলেন, অবশ্যই এটি ভালো খবর, ভক্তদের জন্য পাবগুলো খোলা থাকছে। ইংলিশ অধিনায়ক বলেন, আমরা জানি সবার কাছে এবং দেশে থাকা ভক্তদের কাছে বিশ্বকাপের গুরুত্ব কতটা। তাই সত্যি বলতে, আমি আশা করছি অনেকেই রাত জেগে খেলা দেখবেন। পুরো রাত জেগে উদযাপন করবেন এবং পরদিন সকালে খেলা শেষে কিছুটা ঘুমিয়ে নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights