অফসাইডে বাতিল নরওয়ের গোল

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে নরওয়ে। ম্যাচের প্রথম কয়েক মিনিটেই ব্রাজিলের রক্ষণে একের পর এক চাপ তৈরি করেছে ইউরোপের দলটি।

তৃতীয় মিনিটে বল জালে পাঠিয়েছিলেন প্যাট্রিক বার্গ। তবে সহকারী রেফারির অফসাইডের সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়ে যায়। ফলে শুরুতেই পিছিয়ে পড়ার শঙ্কা থেকে রক্ষা পায় ব্রাজিল।

এরপরও আক্রমণের ধার কমায়নি নরওয়ে। আলেকজান্ডার সোরলোথের প্রচেষ্টায় ষষ্ঠ মিনিটে একটি কর্নার আদায় করে তারা। কর্নারে আর্লিং হালান্ডকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা হলেও শেষ পর্যন্ত বিপদমুক্ত হয় ব্রাজিলের রক্ষণ।

অন্যদিকে, ম্যাচের শুরুতে নিজেদের ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় নিচ্ছে ব্রাজিল। হলুদ জার্সিধারীরা এখন পর্যন্ত নরওয়ের আক্রমণ সামলাতেই বেশি ব্যস্ত। তবে চোট কাটিয়ে দলে ফেরা রাফিনিয়াকে বদলি হিসেবে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights