ফ্রান্সকে সামান্য এগিয়ে রাখলেন কান

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। ২০২৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পেতে বাকি আছে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল। সেমিফাইনালে খেলছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সাবেক তিন চ্যাম্পিয়ন ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে আজ মধ্যরাতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন এবং কাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। কে শিরোপা জিতবে চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছেন সাবেক তারকা ফুটবলাররা। আজকের সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে জার্মানির কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান সামান্য এগিয়ে রেখেছেন ফ্রান্সকে। তবে স্পেন ও ফ্রান্সের ম্যাচ হবে কৌশলের বলেন জার্মানির তারকা কান, ‘বলের দখল ধরে রেখে আক্রমণ গড়ে তোলার মাস্টার স্পেনের প্রতিপক্ষ ফ্রান্সের কাউন্টার অ্যাটাক ফুটবল। আমি মনে করি, সেমিফাইনালে ম্যাচের দাপট নয়, ব্যবধান নির্ধারিত করে দেবে ছোট ছোট মুহূর্তগুলো। তবে মাঝমাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিফাইনালের সবই শক্তিশালী। তারপরও বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে আমি ফ্রান্সকে সামান্য এগিয়ে রাখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights