মেসিকে নিয়েই ভাবনা রুনির

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে। তবে এবার সেমিফাইনালই হবে ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির প্রথম খেলা। আর মেসি ঘিরেই যত ভাবনা ও দুশ্চিন্তা ওয়েন রুনির। ইংল্যান্ডের সাবেক এ তারকা ফুটবলার বলেন, ‘১৯৬৬ সালের পর ইংল্যান্ডের সামনে বিশ্বকাপ জেতার সুযোগ এসেছে। আর মাত্র দুই ম্যাচ জিতলেই ৬০ বছর পর দ্বিতীয়বার বিশ্ব জয় করবে ইংল্যান্ড। হ্যারি কেইনরা অনেক বাধা পেরিয়ে এতদূর এসেছে। তারপরও পথটা কঠিন। কেননা, সেমিতে হারলেই স্বপ্নটা শেষ। খেলতে হবে আবার আর্জেন্টিনার বিপক্ষে। আর্জেন্টিনা নয়, ভয়টা আসলে মেসিকে ঘিরেই।’

ইংল্যান্ডের মিডিয়ায় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে রুনি বলেন, ‘মেসি এমনই এক খেলোয়াড় যেকোনো সময় গোল করার ক্ষমতা রাখেন। সতীর্থদের বল জোগানেও তার জুড়ি নেই। তাই আক্রমণে মেসিকে চোখে চোখে না রাখলে বিপদে পড়ার শঙ্কা রয়েছে। মেসিকে মার্ক করতে হলে মনোযোগ ও ডিফেন্ডারদের সমন্বয় থাকাটা খুবই জরুরি। নইলে বোকা বানিয়ে মেসি বের হয়ে যাবে এবং জালে বলও জড়িয়ে দেবে। কোচ টুখেল অবশ্যই বিষয়টি গুরুত্ব দেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights