এলপিএল থেকে নাম প্রত্যাহার করলেন লিটন

অনলাইন ডেস্ক

এলপিএলে লিটনকে দলে ভিড়িয়েছিল গল গ্যালান্টস। টুর্নামেন্টটিত্র খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পেয়েছিলেন লিটন। পুরো আসরে খেলার জন্যই তাকে এনওসি দিয়েছিল বিসিবি।

গল গ্যালান্টসের পক্ষে খেলার জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকেও ছুটি পেয়েছিলেন লিটন। নিয়মিত অধিনায়ক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলে এলপিএলে যাওয়ার কথা ছিল তার।

কিন্তু সবকিছু বদলে দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোট। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে এলপিএল থেকেও ছিটকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights