সিসিক’র সাথে বাণিজ্য-সাংস্কৃতিক বিনিময়ে আগ্রহী ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের সাথে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময় করতে চায় ইন্দোনেশিয়া। একই সাথে সিলেট সিটি কর্পোরেশনের সাথে ইন্দোনেশিয়ার সিটি কর্পোরেশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নেও কাজ করতে আগ্রহী দেশটি। ইন্দোনেশিয়ার সাথে একইভাবে সম্পর্কের আরও উন্নয়ন চায় সিলেট সিটি কর্পোরেশনও। ‘

বুধবার সকাল ১১টায় নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে ঢাকাস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো’র সৌজন্য বৈঠককালে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন উভয় পক্ষের প্রতিনিধি।

বৈঠকে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করার উপর গুরুত্বারোপ করা হয়। সিলেট ও ইন্দোনেশিয়ার সিটি কর্পোরেশনগুলোর মধ্যে বন্ধুপ্রতীম ও সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক উন্নয়ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্তকর্তা মো. মতিউর রহমান খান ও ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights