নাটোরে পাখির মাংস বিক্রি করায় জরিমানা

নাটোর প্রতিনিধি:
নাটোরে পাখির মাংস রান্না করে বিক্রি করার অভিযোগে হাফিজুর রহমান নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ৯টার দিকে হয়বতপুর এলাকার অর্জুন গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কমর্কর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিনা সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম শুক্রবার রাত নয়টার দিকে সদর উপজেলার অর্জুনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। হোটেল ব্যবসায়ী হাফিজুর রহমানের বন্য পাখি হত্যা করে তা রান্না করে বিক্রি করায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়। এই ঘটনায় তাকে বিশ হাজার টাকা জরিমানা এবং আদায় করা হয়। এরপরে তাকে সতর্ক করে দেয়া হয়েছে আবারও বন্যপ্রাণী হত্যা এবং তা রান্না করে বিক্রি না করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights